মঙ্গলবার

১৪ এপ্রিল, ২০২৬ ৩০ চৈত্র, ১৪৩২

কক্সবাজারে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল; ৩৮ জনের বিরুদ্ধে মামলা, আটক তিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১২:০১

শেয়ার

কক্সবাজারে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল; ৩৮ জনের বিরুদ্ধে মামলা, আটক তিন
ছবি: সংগৃহীত

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে অংশ নেয়া ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সনাক্ত হওয়া তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের আরেকটি সূত্র বলছে রবিবার দিনব্যাপী চালানো পৃথক অভিযানে মিছিলে অংশ নেয়া কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল ও সমিতিপাড়ার আওয়ামীলীগ নেতা মোস্তাক কে আটক করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইলিয়াছ খান জানিয়েছেন, এ বিষয়ে ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। যেখানে অজ্ঞাত নামা আসামী রয়েছে একাধিক।

রোববার (৯ নভেম্বর) সকালে শহরের কলাতলী সড়কে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। মিছিল টি কলাতলী ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে শুরু শুরু হয়। এতে অংশ নেয় ৩০ থেকে ৪০ জন।



banner close
banner close