শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

বগুড়ার গাবতলীতে জমি সংক্রান্ত জেরে কৃষক খুন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ২০:৫৩

শেয়ার

বগুড়ার গাবতলীতে জমি সংক্রান্ত জেরে কৃষক খুন
প্রতিকি ছবি

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে কৃষক ভূট্ট মিয়া খুন হয়েছেন। একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়েই বিরোধ চলছিল। তারই জেরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে মারামারি বাধে। ওই এলাকার মৃত সাজুর ছেলে ভুট্টো (৫০), ঘটনাস্থলেই মারা যান। অপর পক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন (১৮) গুরুতর জখম হন। পড়ে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম নিশ্চিত করেন জমি নিয়ে পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close