শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

খাগড়াছড়িতে কারাগারের দেয়াল টপকে দুই আসামির পলায়ন, একজন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ২০:৫০

শেয়ার

খাগড়াছড়িতে কারাগারের দেয়াল টপকে দুই আসামির পলায়ন, একজন আটক
ছবি: বাংলা এডিশন

খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে দুই হাজতির পলায়নের ঘটনা ঘটেছে। এরমধ্যে একজনকে আটক করেছে কারারক্ষী ও পুলিশ। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

বর্তমানে পলাতক আসামির নাম মো. শফিকুল ইসলাম (২৪)। সে খাগড়াছড়ি পৌর শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। গত এক সপ্তাহ ধরে টমটম চুরির মামলায় কারাবন্দী ছিল শফিকুল। তার মামলা নম্বার ৯১/২৫।

কারাগার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে মোট তিনজন আসামি পালানোর চেষ্টা করে। এতে দুই জন আসামি উঁচু দেয়াল টপকে পালাতে সক্ষম হয়। এরমধ্যে পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আসামি রাজিব হোসেনকে (২০) খাগড়াছড়ি শহরের টিএন্ডটি গেইট এলাকা থেকে আটক করে জেলা কারাগারে নিয়ে আসা হয়। তবে পলাতক অপর আসামি শফিকুল ইসলামকে আটক করা সম্ভব হয়নি।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, 'পালিয়ে যাওয়া আসামি শফিকুল ইসলামকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে। কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'

তবে এ বিষয়ে খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার এবং জেলারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কারাগারের ভেতরে এ ধরনের পলায়নের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে কারাগারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন।



banner close
banner close