শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ১৯:৫৭

শেয়ার

চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি অফিসের দপ্তর প্রধানদের নিয়ে আজ রবিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ; মানব পাচার প্রতিরোধ; চোরাচালান নিরোধ সমন্বয়; সড়ক দুর্ঘটনা হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন; জেলা সড়ক নিরাপত্তা কমিটি; চোরাচালান নিরোধ; অনিস্পন্ন চোরাচালান মামলাসমূহ সম্পর্কে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এবং গনমাধ্যম কর্মীরা।



banner close
banner close