বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

যশোরে বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে মহিলাদল সভানেত্রীর মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ১৭:১৮

শেয়ার

যশোরে বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে মহিলাদল সভানেত্রীর মানহানির মামলা
ছবি: বাংলা এডিশন

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানহানির মামালা করেছেন জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের আদালতে মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ।

মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে খোকন বিভিন্ন সময় অপমানজনক ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ ৮ নভেম্বর দুপুরে যশোর রেড ক্রিসেন্ট অফিসের দ্বিতীয় তলায় এক বৈঠকে উপস্থিত সবার সামনে বাদীকে অকথ্য ভাষায় গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এমনকি বাদীর ছেলেকে নিয়েও আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়া হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিজের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ায় আদালতের শরণাপন্ন হন জেলা মহিলাদল সভানেত্রী।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন খোকন গণমাধ্যমকে বলেন, তিনি আমার বড় বোন। মামলা করার অধিকার সবার আছে। তিনি আইনগত পথে গেছেন, আমিও আইনগতভাবেই বিষয়টির সমাধান চাই।

রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতির অব্যাহতির মধ্যেই এ ঘটনাকে ঘিরে যশোর বিএনপির অভ্যন্তরীণ আলোচনা নতুন মাত্রা পেয়েছে।



banner close
banner close