মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার (পিস্তল), তিন রাউন্ড গুলি ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, ভাটপাড়া এলাকায় অস্ত্র আছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধ চক্রটি পালিয়ে যায়।
এ সময় তাদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটার, তিন রাউন্ড গুলি ও তিনটি দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








