চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ ছালা উদ্দিন নামের এক যুবদল নেতা গ্রেপ্তার হওয়ায় দল থেকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল। শনিবার বিকেলে জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এসএম মুরাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিস্কৃত ওই যুবদল নেতা উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।
বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনৈতিক ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন মিরসরাই উপজেলা সাহেরখালী ইউনিয়ন যুবদল এর যুগ্ম আহবায়ক ছালাউদ্দিন কে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অনৈতিক ও অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না।
শুক্রবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ছালা উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন:








