বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।
শনিবার কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে থেকে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ তাদের উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, গত ছয় নভেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে গভীর সমুদ্রে ভেসে যাচ্ছিলো ট্রলারটি। একপর্যায়ে শনিবার জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে আলো ও হাতের সংকেত প্রদর্শন করে সাহায্য চায়। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ট্রলার ও জেলেদের উদ্ধার করে। উদ্ধারকালে নৌবাহিনী জেলেদের প্রাথমিক চিকিৎসা, ওষুধ, খাবার এবং বিশুদ্ধ পানি প্রদান করে।
উদ্ধারকৃত জেলেদের ট্রলারসহ নিরাপদে তীরে আনা হয়।
আরও পড়ুন:








