মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় পণ্য আটক করছে সুলতানপুর বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ২০:০৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় পণ্য আটক করছে সুলতানপুর বিজিবি
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক প্রায় ০১ কোটি ৬৫ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান পরিচালনা করে ০১টি পিকআপ ভ্যানসহ প্রায় ০১ কোটি ৬৫ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রী-পিস ও শাল চাদর জব্দ করেছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।