জয়পুরহাটের কালাইয়ে বিএনপির অর্ধশতাধিক কর্মী সমর্থকরা জামায়াতে ইসলামী তে যোগদান করেছেন।
শনিবার বিকেল পাঁচটায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জয়পুরহাট-০২ (কালাই ক্ষেতলাল আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ।
বিএনপি থেকে জামায়াতে যোগদান করা এক কর্মী জানান, আগে অনেক দলের প্রতীক এ ভোট দিয়ে দেখেছি । এবার জয়পুরহাট দুই আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ছিল ইন্জিনিয়ার গোলাম মোস্তফা তাকে দল থেকে কার্ড না দেয়ায় আমরা জামায়াতে যোগদান করলাম।
এবিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ জানান, বিএনপির কর্মী সমর্থকরা জামায়াত কে ভালোবেসে যোগদান করছেন আমি এতে আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে এদের সাথে নিয়ে জয়পুরহাট দুই আসনসহ কোরআনের বাংলাদেশ গড়বো।
আরও পড়ুন:








