ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলীয়াবাদ গোলচত্বরে শনিবার দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নেতৃত্বে সড়ক বন্ধ করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের কারণে আলীয়াবাদ গোলচত্বরে নবীনগর-রাধিকা সড়ক ও নবীনগর- কোম্পানীগঞ্জ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।
দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষের যানবাহন।
স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই রাস্তা বন্ধ করে সমাবেশ করায় অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ফোনে জানান, রাস্তা বন্ধ করে সমাবেশ করার বিষয়ে আমরা কোনো অনুমতি দিইনি। আমাদের কাছে অনুমতিও চায়নি।
এই বিষয়ে নবীনগর উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নান জানান, সাধারণ মানুষের চলাচল ও যানজটের জন্য ব্যক্তিগতভাবে দুঃখিত।
তিনি আরও বলেন, এ ধরনের সমাবেশের জন্য অনুমতি নিতে হয় না।
আরও পড়ুন:








