মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

বাগেরহাটে নিখোঁজ শিশু নয়নের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১৪:২৫

শেয়ার

বাগেরহাটে নিখোঁজ শিশু নয়নের মরদেহ উদ্ধার

বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের একদিন পর নয়ন শিকদার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নয়ন ওই গ্রামের মোশারফ শিকদারের ছেলে। শুক্রবার সকাল থেকে নিখোঁজ থাকার পর তার মা ফারজানা থানায় অভিযোগ করেন। পরদিন সকালে স্থানীয়রা ঘেরে নয়নের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

চিতলমারী থানার ওসি রোকেয়া খানম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।