শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

অর্থের বিনিময়ে অন্যায় কিছু হলে মহাসড়ক বন্ধের হুশিয়ারি যুবদল নেতার

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১২:১২

আপডেট: ৮ নভেম্বর, ২০২৫ ১৬:১১

শেয়ার

অর্থের বিনিময়ে অন্যায় কিছু হলে মহাসড়ক বন্ধের হুশিয়ারি যুবদল নেতার
অর্থের বিনিময়ে মনোনয়ন দেয়া হলে মহাসড়ক বন্ধের হুশিয়ারি যুবদল নেতার

ঢাকার ধামরাইয়ে বিএনপির মনোনয়ন কে কেন্দ্র করে অর্থের বিনিময়ে অন্যায় কিছু হলে ঢাকা আরিচা মহাসড়ক সহ সকল কিছু বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছে ঢাকা জেলা যুবদলের সভাপতি ঢাকা ২০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ইয়াসিন ফেরদৌস মুরাদ৷

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় যুবদল নেতা মুরাদ আরো বলেন, আমি আজকের দিন পর্যন্ত আল্লাহ উপর ভরসা করে বলতে পারি ধানের শীষ আমাদের,ধামরাইয়ে শুধু ধানের শীষ থাকবে কোন রকমের আপোষ মিমাংসার রাজনীতি থাকবে না৷ আমরা ধামরাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে বিএনপির ৩১ দফার লিফলেট,খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছিয়ে দিয়েছে৷ আগামীতে উপজেলার ১৬ টি ইউনিয়নের ৪৩৮ টি গ্রামের প্রতিটি ঘরে ঘরে খারেদা জিয়ার সালাম ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হবে৷

এ সময় ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ বলেন ধামরাইয়ে আমরা ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি,এ আসনে ইয়াসিন ফেরদৌস মুরাদ ছাড়া অন্য কারো মনোনয়ন আমরা মানিনা, মানব না৷

ধামরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার আইয়ুবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনিল সাহা,ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল,মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন সুমন সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা৷



banner close
banner close