শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

মাদারীপুরে অনুমোদনহীন ডায়গনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের ছড়াছড়ি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১১:৫৯

শেয়ার

মাদারীপুরে অনুমোদনহীন ডায়গনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের ছড়াছড়ি
ছবি: বাংলা এডিশন

মাদারীপুরে অনুমোদন ছাড়া ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে একের পর এক ডায়গনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল। কোনো প্রকার নিয়মনীতি মানা ছাড়াই চলছে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ রোগীরা।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ‘সূর্য ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার নামে পাশাপাশি দুটি প্রতিষ্ঠান খুলেছেন সিরাজুল ইসলাম সূর্য মাদবর। গত দুই বছর ধরে তিনি কোনো অনুমোদন ছাড়াই এসব প্রতিষ্ঠানে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। লাইসেন্স না থাকার কারণ জানতে চাইলে তিনি দেন খোঁড়া যুক্তিলাইসেন্সের জন্য আবেদন প্রক্রিয়াধীন।

শুধু এই একটি প্রতিষ্ঠানই নয়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে গড়ে উঠেছে এক ডজনেরও বেশি অননুমোদিত ডায়গনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল। এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবাকে পুঁজিতে পরিণত করে মুনাফার দৌড়ে নেমেছে মালিক পক্ষ । ফলে মানহীন চিকিৎসা ও অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

জেলার পাঁচটি উপজেলায় বর্তমানে ১০৩টি ডায়গনস্টিক সেন্টার ও ৭০টি প্রাইভেট হাসপাতাল রয়েছে। কিন্তু এর মধ্যে অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৪টি। বাকি প্রতিষ্ঠানগুলো কোনো সরকারি স্বীকৃতি ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠানে ভুয়া ও হাতুড়ে ডাক্তার, অদক্ষ নার্স এবং স্টাফ নিয়োগ দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় রোগীদের কাছ থেকে। কখনও কখনও ভুল চিকিৎসা ও অবহেলার কারণে ঘটছে অকাল মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন জানান, অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close