পটুয়াখালীর দশমিনা উপজেলায় জনতার হাতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার আগে বেতাগী ইউনিয়নের বড় গোপালদী বাজার দক্ষিণ পাশে একটি পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক, পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নে মো.সোহাগ। তিনি দশমিনায় শশুর বাড়ি বেড়াতে এসে গাঁজা বিক্রয় কালে আটক হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই যুবক গাঁজা বিক্রির উদ্দেশ্যে এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তার চলাফেরায় সন্দেহ হলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও কিছু স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সচেতন মহল বলেন, মাদকবিরোধী অভিযানে জনগণের এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে সমাজে মাদকের বিস্তার রোধে বড় ভূমিকা রাখবে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, “স্থানীয়দের সহযোগিতায় গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
আরও পড়ুন:








