শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

পটুয়াখালীর বাউফলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার দুই

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ১৩:১৫

শেয়ার

পটুয়াখালীর বাউফলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার দুই
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফলে নির্বাচনি প্রচারণায় অস্ত্রের মহড়া, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেতা মামুন হাওলাদারসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন হাওলাদার নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আর অপরজন শাহাবুদ্দিন আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে পরিচিত।

ডিবির তথ্য অনুযায়ী, মামুন হাওলাদার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি আগেও নানা অপরাধে জড়িত ছিলেন বলে জানা যায়।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিপক্ষকে হুমকি ও মারধর, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় মামুনের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় মোট আটটি মামলা চলমান। শাহাবুদ্দিনের বিরুদ্ধেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জসিম উদ্দিন বলেন, ‘বাউফল থানা পুলিশের আবেদনের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, ‘গ্রেপ্তার দুইজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।



banner close
banner close