রবিবার

১৮ অক্টোবর, ২০২৬ ৩ কার্তিক, ১৪৩৩

ঝালকাঠিতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ০৮:৩৪

শেয়ার

ঝালকাঠিতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ কারাগারে
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক দুলাল শরীফকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে সকালে নলছিটি পৌরসভার মালিপুর এলাকার নিজ বাসা থেকে দুলাল শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, রাজনৈতিক মামলার অভিযোগে তাকে আটক করা হয়।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, দুলাল শরীফকে আটক করে আদালতে প্রেরণ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

দুলাল শরীফ একসময় নলছিটি উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন এবং পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।