রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ: রুহুল আমীন

রেজাউল করিম লিটন, স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ২১:০৭

শেয়ার

মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ: রুহুল আমীন
ছবি: বাংলা এডিশন

জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। তারা আমাদের অভিভাবক। মুক্তিযোদ্ধারা এ জাতীর শ্রেষ্ঠ সন্তান। সুখে -দুখে, বিপদে আপদে যেকোন প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধাদের পাশে থাকবো। মুক্তিযোদ্ধাদের পরামর্শ আমরা সাদরে গ্রহন করবো। তিনি আরো বলেন, অসুস্থ প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

জামায়াতে ইসলামীর উদ্যোগে জীবননগরে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা আমীর রুহুল আমীনের মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তযোদ্ধা দলিল উদ্দীন। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী, আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের ও আব্দুর রশীদ।

জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন , যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ।



আরও পড়ুন:

banner close
banner close