রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ করাতকলে প্রশাসনের অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ২০:২৭

শেয়ার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ করাতকলে প্রশাসনের অভিযান
ছবি: বাংলা এডিশন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ও তবলছড়ি ইউনিয়নে লাইসেন্সবিহীন অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল আলমের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তবলছড়ি এলাকায় দুটি লাইসেন্সবিহীন করাতকল শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালত ও বন কর্মকর্তারা। এ সময় একটি করাতকলের মালিককে নগদ ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী তিন মাসের মধ্যে লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত করাতকলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরে ইউনিয়নের মোল্লাবাজার এলাকায় আরও একটি লাইসেন্সবিহীন করাতকল বন্ধ ঘোষণা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও বনজ সম্পদ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।



আরও পড়ুন:

banner close
banner close