বিএনপি মনোনিত প্রার্থী মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের সাথে ধানের শীষের পক্ষে একত্বতা ঘোষণা করেছেন মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে হাজারো নেতাকর্মী নিয়ে আমজাদ হোসেনের স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি ধানের শীষের পক্ষে একত্বতা ঘোষণা করেন। এছাড়া যোগদান অনুষ্ঠানে সিরাজুল ইসলামের অনুসারী বিভিন্ন ওয়ার্ডের শতাধিক রাজনৈতিক কর্মীও আমজাদ হোসেনের পক্ষে অবস্থান জানান।
যোগদান অনুষ্ঠানে সিরাজুল ইসলাম বলেন, দলকে সুসংগঠিত করে আগামীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য। জনগণই আমাদের শক্তি, নির্যাতিত নিপিড়ীত জনগণের জয় হবে।
এদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, গাংনীর মানুষ পরিবর্তন চায়। এই ঐক্য, এই শক্তিই আমাদের আসন্ন নির্বাচনে বিজয় এনে দেবে। আমরা ভেদাভেদ ভূলে এক কাতারে এসে নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে চাই।
এ সময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান সহ বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








