রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

৪২ যাত্রীসহ দুটি বোট উদ্ধার করলো কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১৮:০৭

শেয়ার

৪২ যাত্রীসহ দুটি বোট উদ্ধার করলো কোস্ট গার্ড
ছবি : বাংলা এডিশন

ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ৬ নভেম্বর সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ৯ টায় সুন্দরবনের দুবলারচরে “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে ২ টি ইঞ্জিনচালিত বোট যাত্রীসহ প্রত্যাবর্তন শুরু করে। অতঃপর সন্ধ্যা ৬ টায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে বোট ২ টি নদীতে ভাসতে থাকে। পরবর্তীতে বোটে থাকা জনৈক এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৪২ জন যাত্রীকে ইঞ্জিন বিকল হওয়া বোট ২ টি সহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকলেই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত যাত্রী ও বোট ২ টি জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।



banner close
banner close