রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বাচ্চাসহ অসহায় নারীর পাশে ডি‌সি শামীম আরা রি‌নি

মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১৬:৫৮

শেয়ার

বাচ্চাসহ অসহায় নারীর পাশে ডি‌সি শামীম আরা রি‌নি
ছবি: বাংলা এডিশন

বান্দরবান সদর ট্রাফিক মোড়ে খোলা আকাশের নিচে ক‌য়েক‌দিন ধ‌রে প‌ড়ে থাকা বাচ্চাসহ এক নারীর ছ‌বি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হ‌বার পর তারপা‌শে এসে দাঁড়‌া‌লেন বান্দরবা‌নের জেল‌া প্রশাসক শামীম আরা রি‌নি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসক ট্রা‌ফিক মো‌ড়ে এসে ওই নারী ও তার সন্তানের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য, পোশাক, শিশুর ডায়াপার ও প্রয়োজনীয় চিকিৎসাসহ সব ধরনের সহায়তা ব্যবস্থা করার নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে মা ও শিশুর পুনর্বাসনের উদ্যোগ নেন।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, মানুষের পাশে থাকা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সমাজের কোন মানুষ যেন অসহায় অবস্থায় কষ্ট না পায় সে জন্য জেলা প্রশাসন সর্বদা কাজ করছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু তা‌লেব, জেলা সমাজসেবার উপ পরিচালক মিল্টন মূহুরী প্রমুখ উপস্থিত ছিলেন।



banner close
banner close