রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

কৃষি কর্মকর্তাকে মারধর; সেই ছাত্রদল নেতা রাহাত বহিষ্কার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১৪:৪০

আপডেট: ৬ নভেম্বর, ২০২৫ ১৫:০৮

শেয়ার

কৃষি কর্মকর্তাকে মারধর; সেই ছাত্রদল নেতা রাহাত বহিষ্কার
ছাত্রদল নেতা রাহাত বহিষ্কার

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধরের ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করা হয়েছে।

বুধবারের (৫ নভেম্বর) ঘটনার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারের সিদ্ধান্ত নেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার বিকেলে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কার্যালয়ে প্রবেশ করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম। বাইরে অপেক্ষা করছিলেন ছাত্রদল কর্মী ফজলু।

কাইয়ুম কৃষি কর্মকর্তার কাছে জানতে চান, কৃষি প্রণোদনা কারা কারা পাচ্ছেন এবং ওই প্রণোদনার একটি অংশ তাকে দিতে বলেন। এ সময় কৃষি কর্মকর্তা মোবাইল ফোনে বিষয়টি উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদুর রহমানকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে কাইয়ুম উত্তেজিত হয়ে কৃষি কর্মকর্তাকে সজোরে চড় মারেন। পরে ফজলুকে সঙ্গে নিয়ে কর্মকর্তাকে কক্ষের বাইরে টেনে এনে মারধর করেন।

পরে আশপাশের লোকজন ছুটে এসে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন। ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, কক্ষে ঢুকে মারধর ও হেনস্তার ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।



আরও পড়ুন:

banner close
banner close