খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌর সদরে অবস্থিত বিসমিল্লাহ-০১ হোটেলের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় হোটেলে খাবার রাখার স্থানে ময়লাযুক্ত ফ্যান, ফ্রিজে মাংস এবং বাটা মসলা একত্রে রাখা ও পচা-বাসি খাবার সংরক্ষণের প্রমাণ মেলায় হোটেল মালিক আবু তাহেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খাদ্যপণ্য নিয়ে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








