রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

পটুয়াখালীতে কোস্ট গার্ড অভিযানে ৮২০ কেজি জাটকা জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ২৩:০১

আপডেট: ৬ নভেম্বর, ২০২৫ ০৭:১২

শেয়ার

পটুয়াখালীতে কোস্ট গার্ড অভিযানে ৮২০ কেজি জাটকা জব্দ
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর সদর টোল প্লাজায় প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৮২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (৫ নভেম্বর) বুধবার সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৫ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ৮২০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



banner close
banner close