রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৩১ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ২২:৫৮

শেয়ার

কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৩১ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ
ছবি: বাংলা এডিশন

কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে সাড়ে ৩১ কোটি টাকা (অবৈধ) মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে এসব নিষিদ্ধ কারেন্ট জাল।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম প্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার সন্দায় কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ কর্তৃক বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইঞ্জিন চালিত স্টিলের বোটে তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৫০ লক্ষ টাকা অবৈধ মূল্যের ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এসময় জালের প্রকৃত মালিক পক্ষের কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং বোট চালনা কারীদের পরবর্তীতে অবৈধ মালামাল বহন নাকরার সতর্কতামূলক নির্দেশনা প্রদান করে মুচলেকা গ্রহণ করে টলার সহ মুক্তি দেওয়া হয়।

মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।



banner close
banner close