ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে আপন দুই ভাইয়ের মধ্যকার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ভোরে শুরু হওয়া এ রক্তক্ষয়ী সংঘর্ষ প্রায় সাড়ে ৩ ঘন্টা ব্যাপী চলে এবং একাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। পরবর্তী পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন ও পাশ্ববর্তী গ্রামের লোকজনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামের আলী আকবর মিয়া-র দুই ছেলে সাত্তার মিয়া ও এমদাদুল মিয়া-র মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় এ রক্তক্ষয়ী সংঘর্ষ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু দিন আগেও উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের উত্তেজনা দেখা দিলে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিপু সুলতান ও পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাউছার হোসেনসহ এলাকার নেতৃত্বস্থানীয় ব্যাক্তি বর্গ উভয় পক্ষের সাথে কথা বলে পাকশিমুল ইউনিয়ন পরিষদে বিরোধ নিষ্পত্তির জন্য আগামী শনিবার দিন ধার্য্য করেছিলেন।
সরাইল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেছেন, গতকাল রাত সাড়ে ১১টায় ফতেপুর গ্রামে সংঘর্ষ শুরু হলে,খবর পেয়ে সরাইল সার্কেলসহ আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত থাকার পরামর্শ প্রদান করি। এখন আমরা শুনতে পারলাম ফতেপুর গ্রামবাসী আবার ভোর সকালে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে ।
আরও পড়ুন:








