রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

টাইফয়েড ভ্যাকসিনের পর জ্বরে আক্রান্ত শিক্ষার্থী সাইফুল্লাহ মাহদি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ২০:৪০

শেয়ার

টাইফয়েড ভ্যাকসিনের পর জ্বরে আক্রান্ত শিক্ষার্থী সাইফুল্লাহ মাহদি
ছবি: বাংলা এডিশন

চলমান টাইফয়েড ভ্যাকসিন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জ্বরে আক্রান্ত হয়েছে এতে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা।

জানা যায়, গত ২১ অক্টোবর বিদ্যালয়ে টাইফয়েড প্রতিরোধক টিকা গ্রহণ করেন তৃতীয় শ্রেণির ছাত্র সাইফুল্লাহ মাহদি (৯)। টিকা নেওয়ার পরপরই তার জ্বর দেখা দেয়। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা বিষয়টিকে সাধারণ প্রতিক্রিয়া মনে করলেও, পরবর্তীতে জ্বর না কমায় ২৫ অক্টোবর তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৬ অক্টোবর ছাড়পত্র দেওয়া হলেও জ্বর ওঠানামা অব্যাহত থাকে।

পরে ৩১ অক্টোবর শিশুটিকে সুনামগঞ্জ শহরের আনিসা ক্লিনিকে নিয়ে গেলে শিশু বিশেষজ্ঞ ডা. মো.সামিউল হক পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় শহর সিলেটে নেওয়ার। তার পরামর্শে গত ১ নভেম্বর সাইফুল্লাহ মাহদিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং তার জ্বর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

মাহদীর পিতা প্রবাসী তাসনীম আলম মিজান বলেন, ভ্যাকসিন নেওয়ার পরপরই আমার ছেলে অসুস্থ হয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। তিনি বিষয়টি স্বাস্থ্য কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানিয়েছেন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আবু সালেহীন খান জানান,বিষয়টি রিপোর্ট করা হয়েছে, রক্ত পরীক্ষার রিপোর্ট সহ তদন্ত হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত,শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে. ভ্যাকসিন গ্রহণের পর জ্বর দেখা দেওয়া বিরল নয়, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিকা দেওয়ার পর কিছু ক্ষেত্রে হালকা জ্বর, শরীর ব্যথা বা দুর্বলতা দেখা দিতে পারে, যা সাধারণত সাময়িক। তবুও এ ধরনের ঘটনা ঘটলে অভিভাবকদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।



আরও পড়ুন:

banner close
banner close