সোমবার

১৩ এপ্রিল, ২০২৬ ৩০ চৈত্র, ১৪৩২

নষ্ট মাংস ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ২০:৩৩

শেয়ার

নষ্ট মাংস ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ
ছবি: বাংলা এডিশন

হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ। এই অপরাধের দায়ে অভিযান চালিয়ে হোটেলটিকে জরিমানা আদায় ও সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের এআর কর্নার সংলগ্ন এই হোটেলে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, পুরান ঢাকার নান্না বিরানী হাউজে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাচা মাংসের সাথে সংরক্ষণ করতো। অভিযানে এমন মাংস জব্দ করা হয়। এজন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষতে এমন করলে হোটেলটি সিলগালা করা হবে। এছাড়াও ডাউলের মধ্য রঙ মেশানোর দায়ে এআর কর্ণারের ওয়ান স্টপ গ্রোসারি শপকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে জেলা আনসার ব্যাটেলিয়ানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



banner close
banner close