সোমবার

১৩ এপ্রিল, ২০২৬ ৩০ চৈত্র, ১৪৩২

যশোর মনিরামপুরে মোটরসাইকেল–পাওয়ারটিলার সংঘর্ষে দম্পতির মর্মান্তিক মৃত্যু

যশোর, প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৭:০৯

শেয়ার

যশোর মনিরামপুরে মোটরসাইকেল–পাওয়ারটিলার সংঘর্ষে দম্পতির মর্মান্তিক মৃত্যু
ছবি: প্রতীকই

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল ও পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষে দম্পতি রনজিত কুমার ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস প্রাণ হারিয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার বাকোসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, রনজিত কুমার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাকোসপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি একটি পাওয়ারটিলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দম্পতি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close