রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

কুমিল্লায় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৬:১১

শেয়ার

কুমিল্লায় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র তুহিন হত্যার প্রধান আসামী ঘাতক সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্য আসামীদের গ্রেফতারে বিলম্ব হওয়ায় মানববন্ধন ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেন নিহত পরিবারের সদস্য, সাধারণ ছাত্র-জনতা।

বুধবার দুপুর একটার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেন তুহিন হত্যার প্রতিবাদীরা।

প্রতিবাদকারীরা এসময় সাংবাদিকদের বলেন, গত ২০ অক্টোবর প্রকাশ্যে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র তুহিনকে নির্মম ভাবে হত্যা করে সাইফুল ইসলাম বাবু,নাফিজ,জহির ও আব্দুল আলীমসহ অন্যান্যরা। ১৫দিন অতিবাহিত হলেও প্রধান আসামী সাইফুল ইসলাম বাবু দিন দুপুরে মামলা তুলে নিতে নিহত তুহিনের বাবা-মাকে হুমকি দিয়ে আসছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের গ্রেফতার না করলে সড়ক ও রেলপথ অবরোধ করার হুশিয়ারী দেন। নিহত মেধাবী ছাত্র তুহিন কুমিল্লা বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।

প্রতিবাদকারী ছাত্র জনতার তোপের মুখে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় দুই ঘন্টা অবরোধ করে রাখা হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ নিহত তুহিনের পরিবারকে আসামী গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। নিহত তুহিন হত্যার ঘটনায় বুড়িচং থানায় চারজনকে আসামীকে মামলা দায়ের করা হয়।



আরও পড়ুন:

banner close
banner close