রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রচারের পর শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বদলি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৪:৪০

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রচারের পর শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বদলি
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বদলি

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই আলোচিত সমালোচিত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন এর বদলির আদেশ জারি করা হয়েছে।

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলা এডিশনে সংবাদ প্রকাশিত হওয়ায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.মুজিবুর রহমান তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন নির্দেশ এর পরবর্তীতে সতত্যা প্রমানিত হওয়ায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের পক্ষে, সহকারী পরিচালক (প্রশাসন) ডা.এস এম শাহরিয়ার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন আদেশ থেকে জানা যায়, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুনকে মেহেপুর জেলার মুজিবনগর উপজেলার দরিয়াপুর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন পদে বদলি করা হয়েছে।

আরও জানা যায়, জনস্বার্থে আদেশ করা প্রজ্ঞাপন জারির তিন কর্মদিবসের মধ্যে কর্মকর্তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় চতুর্থ দিন থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

উল্লেখ্য, চিকিৎসা সেবা নিতে আসা মহিলা রোগীসহ বিভিন্ন রোগীদের লাঞ্ছিত করে অফিস কক্ষ থেকে বের করে দেয়া,হাসপাতালে ভর্তিকৃত রোগীকে জোরপূর্বক ছুটি প্রদান, বিভিন্ন ক্লিনিকে টেস্ট বাণিজ্য,অসদাচরণসহ নানা অভিযোগ ছিলো আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুনএর বিরুদ্ধে।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানোর পরে তাকে অন্যত্র বদলির আদেশ দেন স্বাস্থ্য বিভাগ।



আরও পড়ুন:

banner close
banner close