রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন; আটক এক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৩:৪৪

আপডেট: ৫ নভেম্বর, ২০২৫ ১৩:৪৫

শেয়ার

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন; আটক এক
ছবি: বাংলা এডিশন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার আমবাগ বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিয়ে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর সকাল সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।’

এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে পারেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ ঝুট সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার সময় কেউ হতাহত না হলেও কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close