মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

ভোলায় বিজেপি’র নির্বাচনি প্রচারণা র‍্যালি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৩:৩৩

আপডেট: ৫ নভেম্বর, ২০২৫ ১৪:০৮

শেয়ার

ভোলায় বিজেপি’র নির্বাচনি প্রচারণা র‍্যালি
ছবি: বাংলা এডিশন

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ি প্রতীকে নির্বাচনি প্রচারণা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় ভোলার নতুন বাজারস্থ বিজেপি জেলা কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা জানান, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে গরুর গাড়ি প্রতীক নিয়ে ভোলা থেকে নির্বাচন করবেন।

বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোতাচ্ছিম বিল্লাহ বলেন, ‘আমরা ভোলাকে জেলা করেছি, ভোলার উন্নয়নের রুপকার আমরা। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আমাদের জানিয়েছেন তিনি ভোলা-এক সদর আসন থেকে নির্বাচন করবেন,এবং গরুর গাড়ী মার্কায় সে নির্বাচন করবেন, সেই লক্ষ্যে আমরা পার্থ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’