রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমির বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১২:০৩

আপডেট: ৫ নভেম্বর, ২০২৫ ১২:৩২

শেয়ার

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমির বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় জাকির হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জাকির হোসেন ওই এলাকার মোজাফফর আহমদের ছেলে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় জাকির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।’

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, গুরা মিঞার বাড়ির মৃত মোক্তার আহমদের ছেলে নুরুল আবছার, তার ভাই নুরুল আক্তার এবং নুরুল আক্তারের ছেলে মো. ফয়েজ উদ্দীন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। ঘটনারদিন সকালে সেই বিরোধের জের ধরে জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়।’

নিহতের ছেলে জাবের হোসেন রায়হান অভিযোগ করে বলেন, ‘আমার বাবা দোকান থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মা ও বোন বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। যারা সরাসরি জড়িত এবং যারা পেছন থেকে ইন্ধন দিয়েছে-সবার বিচার চাই।’



আরও পড়ুন:

banner close
banner close