রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১১:৫৮

শেয়ার

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত
বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।



আরও পড়ুন:

banner close
banner close