মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

বগুড়ায় গলাকাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১১:২২

শেয়ার

বগুড়ায় গলাকাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে স্থানীয়রা সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে শাজাহানপুর থানা পুলিশ মহাসড়কের বনানী এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল রঙের শার্ট ও খাকি প্যান্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে হত্যার পর মরদেহটি মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করেছি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।