মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

টানা নয় ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ০৯:১১

শেয়ার

টানা নয় ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ বুধবার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কারণে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

মঙ্গলবার বিকেলে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।