রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

টাঙ্গাইল সদর আসনে মনোনয়নের দাবিতে টুকু ও ফরহাদ সমর্থকদের পৃথক মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ২১:৩৮

শেয়ার

টাঙ্গাইল সদর আসনে মনোনয়নের দাবিতে টুকু ও ফরহাদ সমর্থকদের পৃথক মিছিল
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইল জেলার ৮ সংসদীয় আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনে এখনো প্রার্থী ঘোষণা না করায় নিজেদের প্রার্থীর পক্ষে শোডাউন করেছেন তাদের অনুসারীরা।

মঙ্গলবার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মিছিল করেছেন তার অনুসারীরা। মিছিলটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ দিকে বিকেলে পৌরউদ্যান থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও তাকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ করা হয়েছে। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমন পরিস্থিতিতে টাঙ্গাইল সদর ৫ আসন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।



আরও পড়ুন:

banner close
banner close