রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

চাঁদপুরের মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করে এমএ হান্নান সমর্থকদের বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ২১:০৫

শেয়ার

চাঁদপুরের মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করে এমএ হান্নান সমর্থকদের বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে এ বিক্ষোভের কারণে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সকাল ১০টা থেকে উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হন। পরে তারা সড়ক অবরোধ করে এম এ হান্নানের পক্ষে স্লোগান দিতে থাকেন এবং মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।

অবরোধ চলাকালে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি একাধিকবার রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। এমন ত্যাগী নেতাকে উপেক্ষা করে মনোনয়ন না দেওয়া অন্যায় ও দলের প্রতি অবমূল্যায়ন বলে দাবি করেন তারা।



banner close
banner close