রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

ধামরাইয়ে দোকান ভেঙ্গে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর প্রতিবাদ

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ২০:৫৯

শেয়ার

ধামরাইয়ে দোকান ভেঙ্গে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর প্রতিবাদ
ছবি: বাংলা এডিশন

ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর বাজার মোড়ে জোর করে পাঁচটি দোকান ঘর ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে মিজানুর রহমান বিশা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নবিনুর সিকদার অভিযোগ করেন, তিনি পৈতৃক ও ক্রয় সূত্রে প্রায় বিশ বছর ধরে ওই জমির দখলে ছিলেন এবং সেখানে পাঁচটি দোকান তুলে ভাড়া দিয়ে আসছিলেন।

নবিনুর সিকদার অভিযোগ করেন, সম্প্রতি বিশা ও তার সহযোগীরা জোরপূর্বক দোকান ঘরগুলো ভেঙে জমিটি দখল করে নেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নবিনুর সিকদার প্রশাসনের কাছে দ্রুত জমি ফেরত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভেঙ্গে ফেলা ভাড়াটিয়া দোকানদাররা জানান, অনেক বছর ধরে নবীনুর শিকদারের নিকট হতে ভাড়া নিয়ে দোকান করছি। হঠাৎ করে দোকান ভেঙ্গে দেওয়ায় আমাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।

প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এবিষয়ে আমি এখনো অবগত না। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close