ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭০ কেজি গাঁজা ও ৩'হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জালাল (২৬) জেলার কসবা উপজেলার মাইজখার গ্রামের আব্দুর রউফের ছেলে ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউপির লোহার মোল গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. আমির হোসেন (৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাসী করে ৩'হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, সকাল সাড়ে ১১ টার দিকে আশুগঞ্জ রওশন আরা জলিল গালর্স স্কুল এন্ড কলেজে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে পিকআপ ভ্যানসহ মো. জালালকে গ্রেপ্তার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:








