রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের এমপি প্রার্থী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৯:২৩

আপডেট: ৪ নভেম্বর, ২০২৫ ১৯:২৫

শেয়ার

বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের এমপি প্রার্থী
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারী সদর-০২ (নীলফামারী সদর) আসনে দেখা দিয়েছে রাজনৈতিক সৌহার্দ্যের বিরল উদাহরণ। বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

নিজের ফেসবুক পোস্টে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ লিখেছেন, “এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, নীলফামারী সদর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আমরা এক প্রাণবন্ত নির্বাচনী মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব ইনশাআল্লাহ।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েও এমন শুভেচ্ছা বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুত, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

নীলফামারীর সাধারণ ভোটার আহমেদ ইসলাম বলেন, “আমার জানা মতে এর আগে এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আচরণ দেখিনি। দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েও একজন আরেকজনকে এভাবে অভিনন্দন জানানো সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এ বিষয়ে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, “আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। যেই জয়লাভ করুক না কেন, নীলফামারীর উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই।"



banner close
banner close