আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় মিলনায়তনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এতে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ৩ বারের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর জেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বাংলাদেশের কোথাও আনন্দ মিছিল না হলেও বরগুনায় বেশ জমকালো আয়োজনেই দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনায় কোনো চাঁদাবাজি ও মাদক থাকবে না, দলীয় কোনো কোন্দল থাকবে না। আগামীতে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই।
এছাড়াও বরগুনা-২ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি। ৭১ স্বাধীনতা যুদ্ধে যেমন বিএনপির অবদান ছিল। তাছাড়া বিএনপি সরকারে থাকাকালীন সময়ে এদেশের বহু রাস্তাঘাট ব্রিজ ও খাল খনন সহ এদেশের দৃশ্যমান ব্যাপক উন্নয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়া করেছে।
আরও পড়ুন:








