রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

মেহেরপুরে অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ

মেহেরপুর, প্রতিদিন

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ১৬:৩৫

আপডেট: ৩ নভেম্বর, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

মেহেরপুরে অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ
ছবি: সংগৃহীত

মেহেরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলা প্রাঙ্গণে এডিবি ও উপজেলা উন্নয়ন তহবিল (ইউডিএফ) প্রকল্পের আওতায় ২১জন দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং ১১জন অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের এ প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। এছাড়া বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারিরা সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। এতে করে দূর দূরান্তে থেকে আসা শিক্ষার্থদের শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। উপকারভোগীরা গতিশীল জীবনযাপন করতে পারবে।



banner close
banner close