মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ১৪:১৩

শেয়ার

গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফলে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। গোয়ালন্দ রেলওয়ে থানার ওসি আ. রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে রাজবাড়ী থেকে ছেড়ে আসে গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনটি দৌলতদিয়া রেলস্টেশনে এসে ইঞ্জিন ঘোরানোর সময় একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। পরে রাজবাড়ী থেকে আরেকটি ইঞ্জিন এসে বগিগুলো নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট স্টেশ‌ন মাস্টার মোস‌লেম উদ্দিন বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে স‌ঠিক সময়ে ট্রেন‌টি পোড়াদহের দিকে ছেড়ে যায়নি। রাজবাড়ী থেকে রি‌লিফ ট্রেন এলে লাইনচ্যুত ট্রেন‌টি উদ্ধারের কাজ শুরু হবে।