পটুয়াখালী সদর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’অভিযানে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জানান, সম্প্রতি চালু হওয়া বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’এর আওতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাকির হোসেনকে গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরও পড়ুন:








