ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সোমবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, এবং কুমিল্লা জেলার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৭৯ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ২৫ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন,
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে থাকবে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








