রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর সবার নজরে শাম্মী; সংবর্ধনা দিল কলেজ কর্তৃপক্ষ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ২০:০০

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর সবার নজরে শাম্মী; সংবর্ধনা দিল কলেজ কর্তৃপক্ষ
ছবি: বাংলা এডিশন

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এতিম সুমাইয়া আক্তার শাম্মী-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

২ নভেম্বর (রবিবার) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সোহেল রুশদী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শাম্মীর জিপিএ-৫ সংগ্রামের প্রতীক। বাবাহীন সংসারে টিউশনি করে সে এই সাফল্য অর্জন করেছে। আমরা তার উচ্চশিক্ষায় পাশে থাকব। চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, “নারী শিক্ষায় এ প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা শাম্মীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিয়মিত অধ্যয়ন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব.) মো. গোলাম সারওয়ার কচি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও বাংলা এডিশনের জেলা প্রতিনিধ মুসাদ্দেক আল আকিবসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই কলেজের পক্ষ থেকে সুমাইয়া আক্তার শাম্মীর হাতে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি ও শিক্ষকরা।

উল্লেখ্য, এ বছর জিলানী চিশতী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৮৫%, যার মধ্যে একমাত্র জিপিএ-৫ পেয়েছে সুমাইয়া আক্তার শাম্মী।



banner close
banner close