রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

রংপুরে হিমাগারে ডাকাতি; টাকা-সামগ্রী লুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ১০:১৯

শেয়ার

রংপুরে হিমাগারে ডাকাতি; টাকা-সামগ্রী লুট
ছবি: সংগৃহীত

রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ধর্মদাস এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত রংপুর হিমাগার-এ হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করেছে। এ সময় তারা হিমাগারের কর্মচারীদের হাত-পা বেঁধে নির্যাতন করে।

ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে, রাত দুইটা থেকে তিনটা ৩০ মিনিটের মধ্যে। প্রায় ১৫২০ জন মুখোশধারী ডাকাত বাঁশের তৈরি মই ব্যবহার করে হিমাগারের পেছনের দিক দিয়ে ভিতরে প্রবেশ করে। তারা হাসুয়া, রামদা, বল্লামসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।

হামলার সময় ডাকাতরা নাইটগার্ড, ড্রাইভার ও কর্মচারী সাহেব আলী, ইলতুৎ মিয়া, রিয়াজুল, দুলাল, ট্রাকচালক বাবু এবং পেপসিকো কোম্পানির কর্মী সাব্বির ও সবুজ আলীকে মারধর করে ও ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর তাদের কাছ থেকে জোরপূর্বক প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এর মধ্যে সাব্বির ও সবুজ আলীর কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা, এবং অন্য কর্মচারীদের কাছ থেকে আরও ২০২৫ হাজার টাকা লুট করা হয়। পরে ম্যানেজারের কক্ষের ফাইল ক্যাবিনেট ও টেবিলের ড্রয়ার ভাঙলেও কোনো নগদ অর্থ না পেয়ে ডাকাতরা সিসিটিভির ডিভিআর মেশিনটি খুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের কথাবার্তায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও ঢাকাইয়া আঞ্চলিক ভাষার সংমিশ্রণ শোনা গেছে। সবাই কাপড়ের তৈরি মুখোশ পরে ছিলো।

ঘটনার খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, হামলার সাথে জড়িতদের শনাক্ত ও গেরপ্তারে অভিযান চলছে।



banner close
banner close